ঢাকা, বাংলাদেশ
01841-943532support@logicgate.com.bd

ঢাকা ও সারা বাংলাদেশে সার্ভিস

CCTV ইনস্টলেশন
ও অফিস নেটওয়ার্ক

বাসা, দোকান, অফিস বা কারখানায় ক্যামেরা ও নেটওয়ার্ক সেটআপ দরকার? ঢাকা ও সারা বাংলাদেশে CCTV, LAN, Wi-Fi এবং অ্যাক্সেস কন্ট্রোলের কাজ করি। আপনার লোকেশন ও প্রয়োজন জানান।

গুদামের CCTV ক্যামেরা ও নেটওয়ার্ক র‍্যাকের সলিউশন ইমেজ
CCTV ও সার্ভেইলেন্সLAN & Wi-Fiঅ্যাক্সেস কন্ট্রোলমেইনটেন্যান্স ও সাপোর্ট

কোন কাজটি দরকার?

নতুন ক্যামেরা বসাবেন, অফিসের নেটওয়ার্ক গোছাবেন, নাকি পুরোনো সিস্টেমে সমস্যা? কাজের ধরন অনুযায়ী নিচের সার্ভিস দেখুন।

কারখানায় CCTV ক্যামেরা ইনস্টলেশনের সার্ভিস ইমেজ

কারখানা ও গুদামে
CCTV ইনস্টলেশন

গেট, লোডিং এরিয়া ও গুদামের জন্য ক্যামেরা কভারেজ, ক্যাবলিং এবং রেকর্ডিং সেটআপ। কাজের জায়গা দেখে পরিকল্পনা ও কোটেশন।

ইন্ডাস্ট্রিয়াল সলিউশন দেখুন
কর্পোরেট অফিসে LAN ও Wi-Fi নেটওয়ার্ক সেটআপের সার্ভিস ইমেজ

কর্পোরেট অফিসের
LAN ও Wi-Fi

অফিসের কম্পিউটার, IP ক্যামেরা ও Wi-Fi-এর জন্য গোছানো নেটওয়ার্ক। LAN পয়েন্ট, সুইচ, র‍্যাক ড্রেসিং ও অ্যাক্সেস পয়েন্ট সেটআপ।

নেটওয়ার্ক সার্ভিস দেখুন
নেটওয়ার্ক র‍্যাকে গোছানো ক্যাবলিং ও সুইচ সেটআপ

পরিকল্পনা থেকে
সিস্টেম চালু করা পর্যন্ত

ক্যামেরা কোথায় বসবে, ক্যাবল কীভাবে যাবে, আর অফিসের কোন জায়গায় Wi-Fi দরকার, এসব দেখে কাজের পরিকল্পনা করি। খরচ ও কাজের পরিধি আগে জানাই।

কাজের আগে পরিষ্কার কোটেশন

ডিভাইস, ক্যাবলিং ও ইনস্টলেশনের কাজ কী থাকবে, তা আগেই আলোচনা করি।

গোছানো ক্যাবলিং ও সেটআপ

কভারেজ, রেকর্ডিং ও কানেক্টিভিটি পরীক্ষা করে সিস্টেম চালু করি।

চালানো বুঝিয়ে দেওয়া

মোবাইলে ক্যামেরা দেখা বা অফিস নেটওয়ার্কের ব্যবহার বুঝিয়ে দিই।

আমাদের সম্পর্কে

যেভাবে কাজ এগোয়

ছবি বা ফ্লোর প্ল্যান থাকলে পাঠান। কী কাজ হবে, কত খরচ পড়বে এবং কখন করা যাবে, আগে কথা বলে নিই।

প্রয়োজন জানান

লোকেশন, কাজের ধরন ও প্রয়োজনীয় ডিভাইসের সংখ্যা বলুন।

কোটেশন নিন

কাজের পরিধি বুঝে সাইট সার্ভে ও খরচ নিয়ে আলোচনা করি।

ইনস্টলেশন

সম্মত সময় অনুযায়ী ক্যাবলিং, সেটআপ ও পরীক্ষা করা হয়।

ব্যবহার বুঝে নিন

সিস্টেম চালানো বুঝিয়ে দেওয়া হয়। সাপোর্টের শর্তও পরিষ্কার থাকে।

কী কাজ করতে চান?

আপনার লোকেশন ও কাজের বিবরণ দিন। চাইলে ছবি বা ফ্লোর প্ল্যান WhatsApp-এ পাঠাতে পারেন।

কোটেশন চাই

বাংলাদেশজুড়ে CCTV ও নেটওয়ার্ক সলিউশন

ঢাকায় CCTV ইনস্টলেশন ও অফিস নেটওয়ার্কের পাশাপাশি সারা বাংলাদেশের সার্ভিসের অনুরোধ নিই। আপনার জেলা, জায়গার ধরন ও কাজের বিবরণ জানান। সাইট সার্ভে, ইনস্টলেশন বা মেইনটেন্যান্সের সময় ও খরচ নিয়ে কথা বলে নিই।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের জন্য সার্ভিসের অনুরোধ করতে পারেন।

কোটেশন চাই

ক্যামেরা ও সরঞ্জামের ব্র্যান্ড

HikvisionDahuaEZVIZImou

সেটআপের আগে মডেল, প্রয়োজন ও বিদ্যমান সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য মিলিয়ে নিই।

ক্যামেরা ও নেটওয়ার্ক সরঞ্জাম দেখুন

যা জানতে চাইতে পারেন

সারা বাংলাদেশে কাজের লোকেশন ও প্রয়োজন জানান। সাইট সার্ভে, সময় ও যাতায়াতের খরচ আগে আলোচনা করে নিশ্চিত করি।

CCTV বসাতে কত খরচ হবে?

ক্যামেরার সংখ্যা, মডেল, ক্যাবলের দৈর্ঘ্য ও হার্ডডিস্কের ওপর খরচ নির্ভর করে। আপনার জায়গার তথ্য দিলে সরঞ্জাম ও ইনস্টলেশনের হিসাবসহ কোটেশন দেব।

আগের CCTV সিস্টেম ঠিক করা যাবে?

আগে ক্যামেরা, রেকর্ডার, পাওয়ার ও নেটওয়ার্ক পরীক্ষা করতে হবে। তারপর সেটিংস পরিবর্তন, মেরামত বা কোনো অংশ বদলানো দরকার কি না জানাব।

মোবাইলে ক্যামেরা দেখতে পারব?

সমর্থিত ক্যামেরা বা রেকর্ডার এবং ইন্টারনেট থাকলে মোবাইল ভিউ সেটআপ করা যায়। আপনার ডিভাইসের মডেল জানালে কোন অ্যাপ লাগবে, তা বলতে পারব।

শুধু ঢাকা, নাকি সারা বাংলাদেশে কাজ করেন?

ঢাকার বাড্ডা থেকে কাজের সমন্বয় করি এবং সারা বাংলাদেশের সার্ভিসের অনুরোধ নিই। আপনার জেলা ও কাজের পরিমাণ জানান; সাইট সার্ভে, সময় ও যাতায়াতের খরচ আগে আলোচনা করব।

অফিস নেটওয়ার্কের জন্য কী তথ্য দেব?

কতজন ব্যবহার করবেন, কয়টি LAN পয়েন্ট লাগবে, কোথায় Wi-Fi দরকার এবং এখন কী রাউটার–সুইচ আছে, জানান। ফ্লোর প্ল্যান বা ছবি থাকলে পাঠান।