ঢাকা, বাংলাদেশ
01841-943532support@logicgate.com.bd

অফিস নেটওয়ার্ক সেটআপ

LAN, Wi-Fi, router, switch, structured cabling এবং র‍্যাক ড্রেসিং।

অফিস নেটওয়ার্ক সেটআপ

অফিসে প্রতিটি সংযোগ যেন কাজে লাগে

কোন ডেস্কে LAN লাগবে, কোথায় Wi-Fi দুর্বল এবং কতজন একসঙ্গে ব্যবহার করবেন, এসব জেনে নেটওয়ার্কের পরিকল্পনা করি। কম্পিউটার, প্রিন্টার ও IP ক্যামেরার সংযোগ একসঙ্গে গোছালে পরে সমস্যা খুঁজে বের করাও সহজ হয়।

নেটওয়ার্ক সেটআপের কাজ

  • LAN পয়েন্ট ও Cat6 ক্যাবলিং
  • রাউটার, সুইচ ও PoE সুইচ সেটআপ
  • Wi-Fi অ্যাক্সেস পয়েন্টের অবস্থান ও কনফিগারেশন
  • র‍্যাক, প্যাচ প্যানেল, ফেসপ্লেট ও ক্যাবল লেবেলিং
  • CCTV ও অফিস ডিভাইসের নেটওয়ার্ক সংযোগ
  • প্রতিটি পয়েন্টের কানেক্টিভিটি পরীক্ষা

ঢাকা ও বাংলাদেশের অফিসের জন্য

ছোট অফিসের কয়েকটি LAN পয়েন্ট থেকে একাধিক ফ্লোরের কর্পোরেট নেটওয়ার্ক, কাজের পরিধি অনুযায়ী পরিকল্পনা করি। ঢাকায় অফিস নেটওয়ার্ক সেটআপ এবং সারা বাংলাদেশের প্রতিষ্ঠানের LAN ও Wi-Fi ইনস্টলেশনের জন্য যোগাযোগ করুন। লোকেশন ও সময় অনুযায়ী সাইট সার্ভের ব্যবস্থা আলোচনা করি।

Wi-Fi দুর্বল বা বারবার সংযোগ বিচ্ছিন্ন?

দেয়াল, দূরত্ব, ব্যবহারকারীর সংখ্যা, ক্যাবল ও সেটিংস পরীক্ষা করতে হয়। বড় অফিসে একটি সাধারণ রাউটার যথেষ্ট নাও হতে পারে। সমস্যাটি ISP-এর লাইনে হলে তাদের সহায়তাও লাগতে পারে।

কোটেশনের জন্য যা পাঠাবেন

ফ্লোর প্ল্যান বা ছবি, ডেস্ক ও LAN পয়েন্টের সংখ্যা, Wi-Fi দরকার এমন জায়গা এবং বর্তমান রাউটার–সুইচের মডেল জানান। পরে অফিস বাড়ানোর পরিকল্পনা থাকলে সেটিও বলুন।

অফিস নেটওয়ার্কের কোটেশন নিন. আমাদের অন্য সার্ভিসগুলোও দেখুন।

মডেল ও সরঞ্জাম বাছাই করতে আমাদের অনলাইন স্টোরের নেটওয়ার্ক ও PoE সরঞ্জাম দেখুন।