
দরজার প্রবেশ ও উপস্থিতির হিসাব
অফিসে কারা ঢুকতে পারবেন এবং কর্মীদের উপস্থিতির রিপোর্ট কীভাবে নেবেন, সেই প্রয়োজন অনুযায়ী ডিভাইস বাছাই করি। ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন বা RFID, আপনার কাজের সঙ্গে যে ব্যবস্থা মানায়, সেটির ইনস্টলেশন ও সেটআপ নিয়ে আলোচনা করুন।
যে কাজগুলো করতে পারি
- অ্যাটেনড্যান্স ডিভাইস ও ব্যবহারকারী নিবন্ধন
- RFID রিডার ও অ্যাক্সেস কন্ট্রোল টার্মিনাল
- সামঞ্জস্যপূর্ণ EM লক, পাওয়ার সাপ্লাই ও এক্সিট বাটন
- সমর্থিত সফটওয়্যারের প্রাথমিক সেটআপ
- পুরোনো ডিভাইস, লক ও পাওয়ারের সমস্যা পরীক্ষা
ডিভাইস কেনার আগে মিলিয়ে নিন
কতজন ব্যবহারকারী, কী রিপোর্ট দরকার এবং কোন সফটওয়্যার ব্যবহার করবেন, তা আগে জানান। পে-রোল বা ERP-এর সঙ্গে সংযোগ চাইলে ডিভাইস ও সফটওয়্যারের সামঞ্জস্য আলাদা করে যাচাই করতে হবে। দরজার ধরন, পাওয়ার এবং জরুরি বের হওয়ার ব্যবস্থা দেখেও লক বাছাই করতে হয়।
ঢাকায় ও সারা বাংলাদেশে সেটআপ
ঢাকার অফিস ও প্রতিষ্ঠানে অ্যাক্সেস কন্ট্রোল এবং অ্যাটেনড্যান্স সেটআপের কাজ করি। বাংলাদেশের অন্যান্য জেলার কাজের জন্য লোকেশন, ডিভাইসের মডেল ও প্রয়োজন জানান; সময় ও কাজের পরিধি আলোচনা করে ঠিক করি।
অ্যাক্সেস কন্ট্রোল সেটআপ নিয়ে কথা বলুন. আমাদের অন্য সার্ভিসগুলোও দেখুন।
মডেল ও সরঞ্জাম বাছাই করতে আমাদের অনলাইন স্টোরের অ্যাক্সেস কন্ট্রোল ও অ্যাটেনড্যান্স ডিভাইস দেখুন।
